১০টি কৌশল জেনে রাখুন যা আপনার মানসিক ও স্বাস্থ্য ভালো রাখবে,
১০টি কৌশল জেনে রাখুন যা আপনার মানসিক ও স্বাস্থ্যকে ভালো রাখতে সহযোগিতা করবে
১/সঠিক সময়ে ঘুমানো সঠিক সময় ঘুম থেকে নিয়মিত দাঁত ব্রাশ করুন ,এবং নিয়মিত গোসল করুন, সঠিক সময় খাবার খান এগুলা আপনার শরীরের জন্য খুব প্রয়োজনীয়।
২/দৈনন্দিন প্রচুর ঝামেলা সামলাইতে পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন। তাই দৈনন্দিন ৭ থেকে ৮ ঘন্টা ঘুমানো প্রয়োজন। যা আপনার শরীরকে ভালো রাখতে সহযোগিতা করবে।
৩/প্রতিদিন রাত্রে খাওয়া-দাওয়া শেষে ঘুমানোর আগে বই পড়ুন, এবং, লিখুন ,অঙ্কন করুন,
এতে আপনার মন ভালো রাখতে সহযোগিতা করবে।
৪/আপনারা সবাই অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে থাকুন,
যেমন পিগজা বার্গার আইসক্রিম ফ্যাট চিকেন এর মত সুস্বাদু খাবার থেকে দূরে থাকুন এগুলা আপনার শরীরের জন্য ক্ষতিকর খাবার,
আপনারা সবাই পুষ্টিকর খাবার খান যেমন, বিভিন্ন ধরনের বাদাম খেজুর ডিম দুধ কলা, এবং ফলমূলও খাইতে পারেন।
৫/মানসিক চাপ কম করার প্রধান উপায় হচ্ছে ভ্রমণ করা ভালো ভালো জায়গায় ঘুরতে যাবেন তাহলে মন ভালো হবে। ভ্রমণ যে শুধু জ্ঞান বৃদ্ধ করে,তা নয়।
মানসিক অস্থিরতা দূর করার মরো ভূমিকা রাখে। ভ্রমণ আমাদের নতুন নতুন মানুষের সঙ্গে এবং নতুন জায়গা সঙ্গে পরিচয় ঘটায়,যা আমাদের ভিন্ন আঙ্গিকে ভাবতেও চিন্তা করতে বড় সহযোগিতা করে। তাই আমাদের ভ্রমণ করা প্রয়োজন।
৬/আপনারা ধর্মীয় কাজে নিজেকে ব্যস্ত রাখবেন, তাই ধর্ম এর বিধি বিধান এর প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। ধর্মীয় কাজে মনোযোগী হওয়ার সাথে সাথে আমরা মানসিক অস্থিরতা দূর করতে পারি।
অনুগত ও কৃতজ্ঞতা অনুভব করলে মন শীতল হয়।আপনি যেকোনো ধর্মেরই হন না কেন, আপনার ধর্মীয় কাজ যেমন প্রার্থনার মাধ্যমে আপনারা মন শীতল হয় ।
৭/ আপনাদের পছন্দের কাজগুলো করতে পারেন, যেমন,বই পড়া ,ছবি আঁকা , বাগান করা, গান শোনা আপনাদের মনকে ভালো রাখতে এবং উদ্বেগ কমাতে সহযোগিতা করে। আপনাদের অবসর সময়ে মন খারাপ থাকলে আপনার পছন্দের কাজগুলো বেশি বেশি করবেন এবং বন্ধু-বান্ধবের সঙ্গে ঘুরতে যাবেন ইনশাআল্লাহ আপনাদের মন ভালো হবে।
৮/আপনারা শারীরিক ব্যায়াম করতে পারেন ,ব্যায়াম শরীরকে ফিট রাখে এবং শরীরকে সুস্থ রাখবে তার সাথে সাথে মানসিক চাপও দুশ্চিন্তা দূর করতে বড় ভূমিকা রাখে । আপনারা যেসব শারীরিক ব্যায়াম করতে পারেন হালকা ওয়ার্ক-আউট, হাটাহাটি বা জগিং, সাইক্লিং করলে তা শরীরকে চাঙ্গা রাখতে বড় সহযোগিতা করে , এবং আত্মবিশ্বাস অনেক বেশি বাড়িয়ে দেয় বিকালবেলা ব্যায়াম করলে রাত্রের ঘুম ভালো হতে পারে।
৯/ মানসিক সমস্যা কিন্তু লজ্জার বিষয় নয় । আপনি যদি অতিরিক্ত মানসিক সমস্যায় ভুগেন এবং তা আপনার জীবনযাত্রাকে অনেক ক্ষতিগ্রস্ত করে তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে মনে করি।
আপনার নিরময়ী হসপিটালে অনেক মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে তাদের থেকে সেবা নিয়ে অনেক রোগী অনেক বড় বড় ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছেন। আপনিও চিকিৎসা নিয়ে সুস্থ হবেন ইনশাল্লাহ।
১০/শারীরিক ,মানসিক ,শান্তি ,দানের একমাত্র ক্ষমতা রাখেন মহান আল্লাহতালা। আমাদের নবী রাসুল (সাঃ) ও তাঁর সাহাবীগণ মানসিক অশান্তি কিংবা পেরেশানি থেকে মুক্তি পেতে কিছু দোয়া পড়তেন ও আমল করতে পারেন।
সারমর্ম
শারীরিক সুস্থতা যতটা জরুরি, মানসিক সুস্থতাও ঠিক ততটাই জরুরি। শরীরের শারীরিক ও মানসিক ছোট ছোট কোন সমস্যা কে অবহেলা করা ঠিক নয়। আশা করছি, আজকের ব্লগে মানসিক স্বাস্থ্য ভালো রাখার কিছু গুরুত্বপূর্ণ উপায় সম্পর্কে জানাতে পেরেছি।











Comments
Post a Comment